যেভাবে রক্ষা পেল সাতই মার্চ ভাষণের ফুটেজ
Description
একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ভিডিও টেপ রক্ষা পেয়েছিল সরকারি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কয়েকজন বাঙালি কর্মীর অসীম সাহসিকতায়। পাকিস্তানি সেনাদের চোখ গলে সচিবালয় থেকে ঢাকার দোহারে ফুটেজ ভরা ট্রাংক নিয়ে গিয়েছিলেন আমজাদ আলী খন্দকার। ঐতিহাসিক ভাষণের ৪৭তম বার্ষিকীতে এসে ভাষণের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে গিয়ে জীবনবাজির গল্প শুনিয়েছেন তিনি।
