একাত্তরে যোদ্ধা মায়ের গল্প
Description
কোলে ছিল ৫ মাসের শিশু সন্তান, তাকে নিয়েই গিয়েছিলেন যুদ্ধে। নিজে প্রথমে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছেন, এরপর প্রশিক্ষিত করেছেন সহস্রাধিক মুক্তিযোদ্ধাকে। তাদের খাবার রান্না করা ও ক্যাম্পের হাসপাতালের যুদ্ধাহত রোগীদের সেবা-শ্বশ্রুষা দিয়ে আগলে রাখতেন পরম মায়ায়। মুক্তিযুদ্ধে এভাবেই বহুমুখী ভূমিকা রাখা খুরশীদ জাহান বেগম জানিয়েছেন তার যুদ্ধদিনের গল্প।
